ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

রামপুরায় বাসচাপায় কলেজ শিক্ষার্থী নিহত: ঘাতক বাসচালক আটক, ৮ বাসে আগুন

রাজধানীর রামপুরায় বাসচাপায় মাঈনুদ্দিন মাহিন নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। ওই শিক্ষার্থীর নিহতের ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থলে জড়ো হয়ে সড়ক অবরোধ করেছে উত্তেজিত জনতা। প্রতক্ষ্যদর্শীরা জানান, এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ৮টি বাসে আগুন দিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত পৌনে এগারোটার দিকে রামপুরা বাজারের সামনে এ ঘটনা ঘটে।


তারা জানান,সোমবার রাত সোয়া ১০টার দিকে রামপুরা বাজার এলাকায় রাইদা পরিবহণের একটি বাসে ওঠার চেষ্টা করলে শিক্ষার্থী মাইনুদ্দিন ইসলামকে বাস থেকে ফেলে দেয় হেলপার। এসময় অনাবিল পরিবহণের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় ওই শিক্ষার্থী।


রাস্তায় পড়ে যায় সে, এরপর চলন্ত বাস, তার মাথার উপর দিয়ে চালিয়ে পালিয়ে যায়। এতে ঘটনা স্থলেই মাহিনের মৃত্যু হয়। নিহত মাঈনুদ্দিন রামপুরা একরামুন্নেসা বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।


বিষয়টি নিশ্চিত করে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বাসচাপায় রামপুরা বাজারের সামনে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করেছে।


দুর্ঘটনার পর স্থানীয়রা বাসচালককে আটক করে মারধর করতে থাকে। পরে পুলিশ এসে তাকে নিজেদের হেফাজতে নিয়েছে।


এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দফতর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, বাসে আগুন দেওয়ার ঘটনাটি জানার পরই তাদের কয়েকটি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করেছে।

ads
ads
ads

Our Facebook Page

↑